
সিপিআইএমের দুই দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবী, পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম এবং মানিক দে।
দুই দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরল সিপিআইএম।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবী, পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম এবং দলের প্রবীণ নেতা মানিক দে।নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখা হয়। পাশাপাশি আগামী দিনে গণআন্দোলন ও জনসংযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।দলের নেতারা দাবি করেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের সামনে তাদের অবস্থান স্পষ্ট করবেন।
দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হলো? আগামী দিনে সিপিএমের রাজনৈতিক কর্মসূচিতে কি আসতে চলেছে নতুন বার্তা—এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।