
শিলংয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন, সংযোগ ব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন, কৃষি এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, রাজ্যগুলোর উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্রের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও শক্তিশালী হবে।এছাড়াও রাজ্যের চলমান উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্রীয় বরাদ্দ এবং বিভিন্ন জনমুখী কর্মসূচি নিয়েও নিজের মতামত তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।