
মহারাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য । ভক্তদের ভিড়ের মাঝেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মন্দিরের ছাদ। ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন আরও অনেকে।
জানা গেছে, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ছিল। হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে পড়ে ভক্তদের ওপর। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক।ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজে নামে প্রশাসন ও স্থানীয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো কাঠামো ও অতিরিক্ত ভিড়ের চাপেই এই বিপর্যয় ঘটতে পারে।