ত্রিপুরা
img

সরকারি অর্থ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার এক !তদন্তে মোড়

বায়ু টেকনোলজি ডিপার্টমেন্টে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগে গ্রেফতার সঞ্জীব দেব। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ রয়েছে।শুক্রবার রাতে এনসিসি থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। এর আগেও এই মামলায় একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এনসিসি এসডিপিও সুব্রত বর্মন জানান, প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং পুরো অর্থ লেনদেনের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের ধারণা, এই জালিয়াতির পিছনে আরও বড় চক্র সক্রিয় থাকতে পারে। তাই প্রতিটি লেনদেন ও নথি খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি অর্থ জালিয়াতির এই রহস্য কোথায় গিয়ে শেষ হয়—আর কারা জড়িত, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তদন্তেই মিলবে আসল সত্য।