

Jun 18, 2026
NEET-UG 2026 পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলায়।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২১শে জুন নির্ধারিত পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, তার জন্য কড়া নজরদারি থাকবে প্রশাসনের।