ত্রিপুরা
img

টেট থেকে অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষকদের টেটের আওতায় আসতে হবে। এই নির্দেশকে কেন্দ্র করে এবার নিজেদের দাবি তুলে ধরল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সংঘ।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের মাধ্যমে এই আবেদনপত্র পাঠানো হয়েছে।দীর্ঘ বছর ধরে শিক্ষকতা করে আসা অভিজ্ঞ শিক্ষকদের নতুন করে টেটের আওতায় আনা হলে অনেকের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হতে পারে।এদিন বিভিন্ন জেলার জেলাশাসকদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সংগঠনের সদস্যরা কেন্দ্র সরকারের কাছে বিষয়টি মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার আবেদন জানান।এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং শিক্ষকদের এই দাবিকে ঘিরে শিক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।