ত্রিপুরা
img

ডেপুটেশন ঘিরে উত্তেজনা.ঘটনাস্থলে পুলিশ,

এডিসি ভিলেজে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি টিপরা মথা ও বিজেপি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল করবুক মহকুমার পোয়াংবাড়ি এলাকায়।
অভিযোগ, এলাকার বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে রেগা কাজ, বিভিন্ন সরকারি প্রকল্প এবং পঞ্চায়েতের একাধিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই দাবিগুলি তুলে ধরতে দলের কর্মী-সমর্থকরা পঞ্চায়েত সচিব ও জিআরএস-এর কাছে একটি ডেপুটেশন জমা দিতে পঞ্চায়েত কার্যালয়ে যান। ডেপুটেশন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীরা বাধা প্রদান করেন। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চেলাগাং থানার ওসি বাবুল দাস। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ানরা। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন পুরো বিষয়টির উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।