ত্রিপুরা
img

স্বাস্থ্য দপ্তরে বেহাল ছবি ধরা পড়ল চাঞ্চল্যকর চিত্র!

সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠলেও, এবার সেই প্রশ্ন আরও জোরালো হল সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়কে ঘিরে।
অভিযোগ, অফিসে কর্মচারীদের উপস্থিতির নির্দিষ্ট সময় থাকলেও অনেকেই নিজেদের সুবিধামতো সময়ে অফিসে আসছেন।অফিস শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও একাধিক কর্মচারীর দেখা মেলেনি। আবার কেউ কেউ অনেকটা দেরিতে অফিসে প্রবেশ করছেন। ফলে সরকারি কাজকর্ম এবং সাধারণ মানুষের পরিষেবা কতটা প্রভাবিত হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে যদি এমন কর্মসংস্কৃতি দেখা যায়, তাহলে সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তি কতটা সুষ্ঠুভাবে হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।এদিকে অফিসের এই চিত্র সামনে আসার পর প্রশাসনিক মহলেও শুরু হয়েছে আলোচনা। কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেদিকেই এখন নজর সকলের।