ত্রিপুরা
img

মোহনপুরে রেস্টুরেন্ট-রিসোর্টে প্রশাসনের হানা, নথিপত্র জব্দ

বৃহস্পতিবার যৌথভাবে মোহনপুর মহকুমার বিভিন্ন রেস্টুরেন্ট, রিসোর্ট এবং ধাবায় চালানো হয় আকস্মিক অভিযান।
অভিযান চলাকালীন বামুটিয়া এলাকার ডাউন-টাউন রিসোর্ট ও রেস্টুরেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।অভিযান পরিচালনা করেন ডি.সি.এম মোহনপুর মহকুমা সাধারণ প্রশাসন বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্তের নেতৃত্বে যৌথ দল।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই অভিযানই নয়, আগামী দিনেও এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।এই আকস্মিক তৎপরতায় রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।