
রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।অভিযোগ, পি.ডব্লিউ.ডি-র তরফে দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় একটি নির্দিষ্ট রুটে রাস্তা নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হলেও, বাস্তবে সেই রাস্তার দিক পরিবর্তন করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।স্থানীয়দের দাবি, শাসকদলের কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সুবিধার্থে রাস্তার রুট পরিবর্তন করে তাদের বাড়ি ও জমির দিকে রাস্তা নেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কিছু অংশে মাটি ফেলার কাজও শুরু হয়েছিল বলে অভিযোগ।পরে স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক রুটেই রাস্তা নির্মাণ করার দাবি জানান। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এদিকে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।