

Jun 18, 2026
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকঘর চত্বর থেকে প্রায় ৭৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ESKUF উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিপুল পরিমাণ এই কফ সিরাপ অবৈধভাবে মজুত রাখা হয়েছিল এবং অন্য কোথাও পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা নিয়েই শুরু হয়েছে তদন্ত।ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এত বড় পরিমাণ নেশাজাতীয় সিরাপ ডাকঘরের মতো গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।এই ঘটনার পেছনে কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারা এই বোতলগুলো সরবরাহ করেছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।