
G-7 সম্মেলনের মঞ্চে দীর্ঘ ১৬ মাস পর মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৫ মিনিটের এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। শুধু তাই নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি মন্তব্যও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। G-7 সম্মেলনের মঞ্চে দীর্ঘ ১৬ মাস পর মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৫ মিনিটের এই সৌজন্য সাক্ষাৎ ঘিরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।এই সংক্ষিপ্ত বৈঠকের পাশাপাশি নজর কেড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হাসিমুখে মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "We are the most famous on Instagram." মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আন্তরিক করমর্দনের ছবিও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সব মিলিয়ে G-7 সম্মেলনে বিশ্বনেতাদের এই একাধিক মুহূর্ত এখন আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। মাত্র ৫ মিনিটের এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো কূটনৈতিক বার্তা? সেই উত্তর মিলতে পারে খুব শীঘ্রই