
আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান।এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়।
শিক্ষার্থীদের এই সাফল্যকে উৎসাহিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা।মঞ্চে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, যা তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণের পথে এক নতুন অনুপ্রেরণা হয়ে ওঠে।বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজ ও এলাকার গর্ব।এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
কৃতী ছাত্র-ছাত্রীদের সাফল্যে গর্বিত বনমালীপুর, অনুপ্রেরণার নতুন অধ্যায়।