ত্রিপুরা
img

সড়ক নিরাপত্তায় কঠোর বার্তা..আসবে কি বদল

দেশের মহামান্য সুপ্রিম কোর্ট ২০২৫ সালের নভেম্বর মাসে রাজস্থানের ফালোদি এবং তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে।
সুও-মোটো রিট পিটিশন (সিভিল) নং ৯/২০২৫, ইন রে: ফালোদি অ্যাকসিডেন্ট বনাম ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ও অন্যান্য মামলায়, মহামান্য আদালত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে এক ঐতিহাসিক নির্দেশ জারি করে। জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে বেআইনি জবরদখল, অননুমোদিত পার্কিং এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দূর করে সড়ক দুর্ঘটনা রোধই এই নির্দেশের মূল লক্ষ্য।এই নির্দেশ কার্যকর করার উদ্দেশ্যে রাজ্যস্তরে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ের ভিসি হলে হাইব্রিড মোডে।বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রাজস্ব ও পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও রাজ্যের আট জেলার জেলা শাসক, পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার এবং এনএইচআইডিসিএল-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।বৈঠকের পৌরোহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সুপ্রিম কোর্টের নির্দেশে সড়ক নিরাপত্তায় নতুন দিশা, প্রশাসনের কড়া পদক্ষেপে আশার আলো।