
ধলাই জেলার চৈলেংটা বাজারপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।ডাম্পার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, ওই মহিলা নিজের বাড়ির সামনে সড়কের পাশে ঝাড় দিচ্ছিলেন।সেই সময় একটি ময়লা নিষ্কাশনী ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চৈলেংটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ দুর্ঘটনায় জড়িত গাড়িটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে এই ঘটনার পর গোটা চৈলেংটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল একটি প্রাণ—কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, রাস্তার নিরাপত্তা ও গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে আর কত প্রাণ গেলে তবে ব্যবস্থা নেওয়া হবে? তদন্তেই এখন নজর সকলের।”