
সরকারি রাস্তার কাজ ঘিরে চরম উত্তেজনা। বিধায়ক ফান্ডে নির্মান রাস্তার কাজে বারবার বাধা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
অভিযোগ, সীমা সরকার দাস নামে এক মহিলা দুইবার রাস্তার কাজ বন্ধ করে দেন এবং নির্মাণাধীন অংশ ভেঙে দেন। বিধায়ক ফান্ড থেকে তৈরি হওয়া এই রাস্তার কাজ বারবার বাধার মুখে পড়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের দাবি, ওই মহিলার কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ঘটনার খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে পুলিশ স্থান ত্যাগ করে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক সুদীপ রায় বর্মন।
সরকারি রাস্তা কি শেষ পর্যন্ত তৈরি হবে, নাকি ব্যক্তিগত বাধার সামনে থমকে যাবে উন্নয়নের কাজ? প্রশাসনের ভূমিকা আর পরবর্তী পদক্ষেপেই এখন চোখ এলাকার মানুষের।