ত্রিপুরা
img

বিজেপি রাজ্য সভাপতির সংগঠন বৈঠক,খোয়াইয়ে

খোয়াই সফরে এলেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়।দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথ স্তর পর্যন্ত ভিত্তি মজবুত করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃবৃন্দ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি অভিষেক দেবরায় জানান, এই সফরের মূল উদ্দেশ্য সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কার্যকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ১২ বছরের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়াই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সংগঠন শক্তিশালী করার এই বার্তা কতটা বাস্তব রূপ পায়, আর বুথ স্তর পর্যন্ত দলের ভিত কতটা মজবুত হয়—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।