
দক্ষিণ ত্রিপুরায় কেন্দ্র সরকারের ১২ বছরের সুশাসন ও জনকল্যাণ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, এসডিও তরুণ কান্তি সরকার, বিধায়ক প্রমোদ রিয়াং সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।বক্তারা কেন্দ্র সরকারের ১২ বছরের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা দেন।শিবিরে বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়, যেখানে কৃষি, বন, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও মোটর ভেহিকেলস বিভাগের পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়।
“সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যিই পৌঁছে যাচ্ছে শেষ প্রান্তের মানুষের কাছে? নাকি এখনও রয়ে গেছে কিছু ফাঁক? এই তিন দিনের শিবিরে সাফল্যের ছবি মিললেও, বাস্তব পরিস্থিতি কতটা বদলাল—সেই প্রশ্নই এখন ঘুরছে দক্ষিণ ত্রিপুরা জুড়ে।”