
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই সামনে এসেছে বড় আপডেট। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির জোর জল্পনা শুরু হয়েছে। তবে একই সঙ্গে এসেছে কড়া হুঁশিয়ারিও।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রবিবারই ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে।এই চুক্তি সফল হলে দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী আবার সব জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে।এদিকে আমেরিকা ভারতসহ হরমুজ ব্যবহারকারী দেশগুলোকে জানিয়েছে, জাহাজ চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশ মেনে চলতে হবে। নাকাবন্দি ভাঙার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।সবচেয়ে বড় বিষয়, এই চুক্তির আওতায় আমেরিকা ইরানকে কোনো অর্থ দেবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।অন্যদিকে, ভারত এর আগেই ইরানের ওপর আমেরিকার হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল।তবে ট্রাম্পের বার্তা স্পষ্ট—যদি এই শান্তি প্রক্রিয়া সফল না হয়, তাহলে আমেরিকার হাতে এখনও 'শেষ বিকল্প' রয়েছে।
এখন গোটা বিশ্বের নজর রবিবারের দিকে। সত্যিই কি শান্তির পথে হাঁটবে আমেরিকা ও ইরান, নাকি এই চুক্তির আড়ালেই লুকিয়ে রয়েছে আরও বড় কোনো পদক্ষেপ? সেই উত্তরই ঠিক করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ছবি।