ত্রিপুরা
img

শান্তিনিকেতন মেডিকেল কলেজে মৃতদেহ উদ্ধার,

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন আমতলী সাব-ডিভিশনের এসডিপিও পারমিতা পান্ডে।
প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার দিকেই ইঙ্গিত মিলছে বলে জানিয়েছেন আমতলী সাব ডিভিশনের এসডিপিও পারমিতা পান্ডে।তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে হলো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।পরিবার, সহপাঠী এবং সংশ্লিষ্টদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে প্রশাসন।এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে তৈরি হয়েছে শোক ও উত্তেজনার পরিবেশ।
প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, এই নীরবতার পেছনে লুকিয়ে থাকা আসল কারণ কি সত্যিই সামনে আসবে, নাকি রয়ে যাবে অজানার অন্ধকারেই?”