
সিমনা এলাকায় আবারও ভাল্লুকের আক্রমণ।পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ৬০ বছর বয়সী ললিত দেববর্মাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে এক বন্য ভাল্লুক।আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এই ভাল্লুকটি গত কয়েকদিন ধরেই দারোগামুরা, শরৎ চৌধুরী পাড়া ও দাঁইগ্যা বাড়ি এলাকায় নিয়মিত বিচরণ করছে।eর আগেও প্রায় এক মাস আগে দাঁইগ্যা বাড়ি এলাকায় এক মহিলাকে আক্রমণ করে গুরুতর জখম করেছিল এই একই ভাল্লুক।আহত ললিত দেববর্মাকে সঙ্গে সঙ্গে বিএসএফের গাড়িতে করে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা রেফার করা হয়।স্থানীয়দের অভিযোগ, বারবার বন দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।তাদের দাবি, এলাকায় ঘুরে বেড়ানো এই ভাল্লুকটিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে, নইলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
একদিকে আহত মানুষের আর্তনাদ, অন্যদিকে ঘুরে বেড়ানো আতঙ্কের ছায়া—এই ভাল্লুক কি আরেকটি ঘটনার আগে আটকানো যাবে, নাকি আবারও রক্ত ঝরবে সিমনার মাটিতে?