
আসন্ন ১৩ জুন ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে নতুন সমীকরণ।এই নির্বাচনে “সংবিধান বাঁচাও মঞ্চ”-কে সমর্থন জানাল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস।
আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন সংগঠনের কনভেনার মৃন্ময় দাস।তিনি জানান, সংবিধানের মৌলিক মূল্যবোধ রক্ষা ও আইনজীবীদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।তবে এই সমর্থনের পর নির্বাচনী লড়াই কোন দিকে মোড় নেবে, এবং এর প্রভাব কতটা পড়বে বার কাউন্সিলের ক্ষমতার ভারসাম্যে—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।আইনজীবী মহলের একাংশ মনে করছে, এই ঘোষণা নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে।
সমর্থনের এই ঘোষণা কি শুধু একটি রাজনৈতিক অবস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে বার কাউন্সিলের ক্ষমতার অদৃশ্য লড়াইয়ের নতুন অধ্যায়—যা ভোটের ফলাফলের আগে থেকেই পাল্টে দিতে পারে পুরো সমীকরণ?”