ত্রিপুরা
img

আমবাসায় ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই আমবাসা শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়। মোট চারটি ওষুধের দোকান পরিদর্শন করা হয় এই অভিযানে।
দোকানগুলিতে ওষুধের গুণগত মান, লাইসেন্সের বৈধতা, এবং নিবন্ধিত ফার্মাসিস্টের উপস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হয়।পরিদর্শনের সময় চারু মেডিকেল হলে কোনো নিবন্ধিত ফার্মাসিস্ট উপস্থিত না থাকায় বিষয়টি ধরা পড়ে। এতে শুরু হয় চাঞ্চল্য। সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষকে নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
একটি দোকানে ফার্মাসিস্ট না থাকার ঘটনাই কি শুধুই একটি বিচ্ছিন্ন অনিয়ম, নাকি গোটা শহরের ওষুধ ব্যবস্থার আড়ালে লুকিয়ে আছে আরও বড় চিত্র—যা সামনে এলে চমকে উঠতে পারে প্রশাসনও?”