
ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বললেন তাঁর ‘প্রিয় বন্ধু’। তাহলে কি শুল্কের চাপের মধ্যেও অটুট থাকবে ভারত-আমেরিকা সম্পর্ক? ভারতের উপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত নয়, বিশ্বের ৬৩টি দেশের ক্ষেত্রেই এই নীতি প্রয়োগের কথা ভাবছে ওয়াশিংটন।তবে কড়া অর্থনৈতিক বার্তার মাঝেও ট্রাম্পের মুখে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। তাঁর কথায়, মোদিকে তিনি অত্যন্ত পছন্দ করেন এবং দু'জনের সম্পর্ক খুবই ভালো।ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। উভয় দেশই দ্রুত চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে বলে ইঙ্গিত মিলেছে।অর্থাৎ একদিকে শুল্কের চাপ, অন্যদিকে বন্ধুত্বের বার্তা—এই দ্বৈত অবস্থানের মধ্যেই নজর এখন দিল্লি ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। শুল্কের বোঝা কি বাড়বে আরও? নাকি মোদি-ট্রাম্প বন্ধুত্বেই খুলবে বাণিজ্যের নতুন দরজা? সেই উত্তরই এখন খুঁজছে দুই দেশের কূটনৈতিক