
ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জনসম্পর্কমূলক কর্মসূচিতে অংশ নিলেন অভিষেক দেবরায়। রবিবার তিনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্যারাতিয়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নতুন রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মী ও নেতৃত্ব।অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও আদর্শকে সামনে রেখে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।তিনি আরও জানান, রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর এখন তাঁর লক্ষ্য শুধু একটি কেন্দ্র নয়, গোটা রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই কারণে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, বিজেপির গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে সহ অন্যান্য দলীয় কর্মীরা।
নতুন রাজ্য সভাপতির এই বার্তা কি বদলে দেবে মাতাবাড়ির রাজনৈতিক সমীকরণ? নজর এখন তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই।