ত্রিপুরা
img

ANM ভবন পরিদর্শনে স্বাস্থ্য সচিব, চালু শীঘ্রই

ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুর্জয়নগরের নতুন ANM বিল্ডিং পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। কী দেখলেন তাঁরা? আর কবে থেকে শুরু হবে পড়াশোনা? 
দুর্জয়নগরের নবনির্মিত ANM বিল্ডিং পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ একাধিক আধিকারিক।পরিদর্শনের সময় বিল্ডিংয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, প্রশিক্ষণ পরিকাঠামো, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা।স্বাস্থ্য সচিব জানান, সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই এই নতুন ANM বিল্ডিংয়ে নার্সিং ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম শুরু হবে।রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দক্ষ নার্সিং কর্মী তৈরির ক্ষেত্রে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।স্থানীয় এলাকাতেও এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতের স্বাস্থ্যকর্মী তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুর্জয়নগরের এই নতুন ANM বিল্ডিং কি রাজ্যের নার্সিং শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করবে? আর কয়েক দিনের মধ্যেই মিলবে সেই উত্তর