ত্রিপুরা
img

ভেটেরিনারি সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস

পশুসম্পদ ও প্রাণিসম্পদ উন্নয়নে ভেটেরিনারি চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হলো ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভা। 
রবিবার আগরতলা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন বা টিভিডিএ-র ৫৬তম বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।এছাড়াও উপস্থিত ছিলেন এআরডিডি-র সচিব দীপা ডি. নায়ার, অধিকর্তা ডঃ নীরজ কুমার চঞ্চল, টিভিডিএ-র সাধারণ সম্পাদক ডঃ সুজিত সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের সভায় সভাপতিত্ব করেন টিভিডিএ-র সভাপতি ডঃ প্রিয়ব্রত নাথ। সভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব শ্রবণ করেন মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা। পরবর্তীতে ভেটেরিনারি চিকিৎসকদের বিভিন্ন পেশাগত বিষয়, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক পশু চিকিৎসা পরিষেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন উপস্থিত চিকিৎসক ও আধিকারিকরা।
প্রাণিসম্পদ উন্নয়নের এই আলোচনা কি আগামী দিনে রাজ্যের পশু চিকিৎসা ব্যবস্থায় নতুন পরিবর্তনের পথ দেখাবে? আর ভেটেরিনারি চিকিৎসকদের দাবি ও প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে? এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।