
রাজ্য ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক ভবিষ্যৎ ও কর্মসূচি নির্ধারণে রবিবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজন।
রাজ্য সদর দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজন। বৈঠকের শুরুতেই এডিসি নির্বাচনের ফলাফল ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য কমিটিকে নতুনভাবে আরও শক্তিশালী করে গঠন করা হবে। সেই সঙ্গে সিদ্ধান্ত হয়, সাধারণ মানুষের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ পৌঁছে দিতে ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচি আরও জোরদারভাবে বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি দেবরাজন বলেন, রাজ্যে ফরওয়ার্ড ব্লকের শক্তি রয়েছে, প্রয়োজন শুধু শক্তিশালী নেতৃত্ব ও সংগঠনকে আরও সুসংহত করা।
সংগঠন পুনর্গঠনের এই সিদ্ধান্ত কি বদলে দেবে ফরওয়ার্ড ব্লকের রাজ্য রাজনীতির সমীকরণ? আর ‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচি কতটা সফল হবে? নজর এখন সেদিকেই।