
দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। ১৩৪তম পর্বকে ঘিরে এবার চার বড়জলা মণ্ডলের ২৮ নম্বর বুথ এলাকায় আয়োজন করা হয় বিশেষ শ্রবণ কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। কী বার্তা উঠে এল এই পর্বে? দেখুন এই প্রতিবেদন।
রবিবার চার বড়জলা মণ্ডলের ২৮ নম্বর বুথের মধ্য ভূবনবন এলাকায় অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বের শ্রবণ কর্মসূচি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ সহ বিজেপির নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা।প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত সকলে। অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়ন, সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মসূচি এবং বিভিন্ন সমসাময়িক বিষয় সম্পর্কে অবগত হন তাঁরা।এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষে উপস্থিতদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত বার্তা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর এই বার্তা কতটা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ভাবনায়? আর কোন নতুন দিশার কথা উঠে এল এই পর্বে? তা নিয়েই এখন রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে আলোচনা।