
রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান। এই কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় বিশেষ রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী স্বানিধি স্কিমের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান।
শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনোহর লাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রাম, TRLM-এর অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্পের অধীনে উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেওয়া হয়। এই প্রকল্প ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উপস্থিত অতিথিরা। কর্মসূচি ঘিরে উপভোক্তাদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি।
ক্ষুদ্র ব্যবসায়ীদের এই সুবিধা কি সত্যিই বদলে দেবে তাদের ভবিষ্যৎ? আর কেন্দ্র-রাজ্য নেতৃত্বের এই বার্তার পর কী নতুন দিক খুলতে চলেছে? নজর এখন সেদিকেই।