
বন ব্যবস্থাপনায় ডিজিটাল যুগে বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। প্রজ্ঞা ভবনে উদ্বোধন হল ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশন।
বন ও জলাধার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও তথ্যভিত্তিক করতে নতুন প্রযুক্তির পথে হাঁটল রাজ্য সরকার।শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশন।উদ্বোধন করেন ত্রিপুরার বনমন্ত্রী Animesh Debbarma।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার সামল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জিআইএস, রিমোট সেন্সিং, মোবাইল ডেটা কালেকশন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে একত্রিত করা হয়েছে। বক্তাদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জের সময়ে এই প্রযুক্তি বন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। এটি শুধু তথ্য বিশ্লেষণ নয়, বরং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রযুক্তির সাহায্যে বন ব্যবস্থাপনা এখন আরও স্মার্ট হওয়ার পথে… কিন্তু প্রশ্ন একটাই—এই ডিজিটাল প্ল্যাটফর্ম কি সত্যিই মাঠপর্যায়ে বন সংরক্ষণে বিপ্লব আনবে, নাকি শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকবে আধুনিকতার দাবি?