ত্রিপুরা
img

কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠক জল্পনা রাজনৈতিক মহলে

কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠক জল্পনা রাজনৈতিক মহলে
ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর রাজ্য পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা সিপিআই অফিসে। 
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিপিআই নেতা ও ত্রিপুরার অবজারভার Pallab Sengupta এবং রাজ্য সিপিআই সম্পাদক Milan Baidya সহ অন্যান্য নেতৃত্বরা।বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, জনসমস্যা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা একাধিক নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। নেতৃত্বদের দাবি, রাজ্যে সাধারণ মানুষের সমস্যা ক্রমশ বাড়ছে এবং সেই বিষয়েই সংগঠন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান এবং জনস্বার্থ ইস্যুতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সিপিআইয়ের এই বৈঠক শুধু একটি সাংগঠনিক আলোচনা নয়… বরং রাজ্যে নতুন রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত। ঘোষিত আন্দোলন কি সত্যিই রাস্তায় জনতার ঢল নামাবে, নাকি রাজনৈতিক ক্যালেন্ডারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এখন সেই প্রশ্নেই কৌতূহল বাড়ছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।