ত্রিপুরা
img

৩ দিন বিদ্যুৎহীন অন্ধকারে গ্রাম?

টানা তিন দিন ধরে অন্ধকারে ডুবে গোটা এলাকা। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সমাধান। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন খোয়াই মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের গারোবাড়ি এলাকার বাসিন্দারা। অন্ধকারে নেমে এসেছে চরম দুর্ভোগ। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাড়তে থাকে সাধারণ মানুষের ক্ষোভ। অবশেষে আজ বেলা ১১টা নাগাদ শান্তিনগর গারোবাড়ি এলাকায় মূল সড়ক অবরোধে শামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। অবরোধের জেরে দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। তীব্র যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়।
টানা তিন দিনের অন্ধকার… আর তারপর রাস্তায় নেমে ক্ষোভের বিস্ফোরণ। কিন্তু এবার কি দ্রুত সমাধান হবে সমস্যার? নাকি আরও বাড়বে আন্দোলনের আঁচ?
 ##