ত্রিপুরা
img

কুশারঘাটে ক্ষোভ… প্রশাসন কী করবে?

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তা। দীর্ঘদিনের সমস্যার কোনো সমাধান না মেলায় এবার রাস্তায় নামলেন যান চালক ও স্থানীয় বাসিন্দারা। কুশারঘাট এলাকায় তৈরি হয়েছে চরম অচলাবস্থা।
কুশারঘাট এলাকায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতের প্রধান সড়ক। এর ফলে চরম সমস্যার মুখে পড়ছেন যান চালকরা। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় অবরোধে বসেন যান চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী সমাধান করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি.সি.এম পবিত্র দাস। তবে আলোচনাতেও মেলেনি সমস্যার স্থায়ী সমাধান। স্থানীয়দের দাবি, অবিলম্বে পাইপের মাধ্যমে জল নিষ্কাশন অথবা অস্থায়ীভাবে পাম্প মেশিনের ব্যবস্থা করতে হবে।
জলমগ্ন রাস্তা… বারবার অভিযোগ… আর শেষমেশ রাস্তায় ক্ষোভের বিস্ফোরণ। তবে কি এবার মিলবে স্থায়ী সমাধান? নাকি আবারও একই সমস্যায় ভুগতে হবে এলাকাবাসীকে?