
আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলা সংক্রমণ রুখতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো। বিশেষ করে দরিদ্র ও সংঘাতপ্রবণ এলাকাগুলিতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। পাশাপাশি আমেরিকার বৈশ্বিক স্বাস্থ্য সহায়তা ও অর্থ বরাদ্দ কমে যাওয়ার প্রভাবও পড়ছে ইবোলা প্রতিরোধে।স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি এবং মানুষের মধ্যে সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। রাজনীতি, দারিদ্র্য আর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার মাঝে ইবোলা মোকাবিলা কতটা সম্ভব? বিশ্বজুড়ে এখন সেই প্রশ্নই ঘুরছে।