
সাব্রুম মহকুমা হাসপাতালের এক নার্সকে ঘিরে ওঠা দুর্ব্যবহার ও মিথ্যা অভিযোগের বিতর্ক এবার পৌঁছালো নতুন মোড়ে। অভিযোগের সত্যতা যাচাই করে হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্স সংগঠনের পক্ষ থেকে উঠে এসেছে পাল্টা অবস্থান।
গত ২৮ এপ্রিল রাতে সাব্রুম মহকুমা হাসপাতালে স্ত্রীকে নিয়ে আসেন জয়দেব নাথ নামে এক ব্যক্তি। এরপর কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে তিনি দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে সেই অভিযোগের কোনো ভিত্তি মেলেনি বলে জানা গেছে।এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে।হাসপাতালের চিকিৎসক, নার্স, নিরাপত্তাকর্মীসহ কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর ৫০ জনেরও বেশি কর্মী একত্র হয়ে অভিযোগকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।নার্স সংগঠনের দাবি, মিথ্যা অভিযোগ তুলে একজন কর্মরত নার্সকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।নার্স সংগঠন আরও জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই আক্রান্ত নার্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এখন দেখার, অভিযোগের আড়ালে লুকিয়ে থাকা সত্যি কতদূর সামনে আসে এবং আইন কোন পথে এগোয়