ত্রিপুরা
img

জার্সি আর সম্মানে জমল ক্রিকেট মঞ্চ! তরুণ সংঘে বাড়ল উচ্ছ্বাস.

রাজ্যের ক্রীড়া জগতে তরুণ প্রতিভাদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিল তরুণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টার। মহিলা ক্রিকেটারদের জার্সি প্রদান এবং ছেলে ক্রিকেটারদের সম্মাননা জানাতে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে মহিলা ক্রিকেটারদের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করা ছেলে ক্রিকেটারদেরও সম্মান জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্লাব সম্পাদক সুব্রত সিনা সহ অন্যান্য অতিথিরা।অতিথিরা খেলাধুলার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ক্রিকেটে এগিয়ে আসার আহ্বান জানান।
এখন দেখার বিষয়, এই ধরনের উদ্যোগ রাজ্যের তরুণ ক্রিকেটারদের কতটা অনুপ্রাণিত করতে পারে। বিশেষ করে মহিলা ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ ও পরিকাঠামো তৈরি হবে কিনা… সেই আশাতেই এখন তাকিয়ে ক্রীড়া মহল।