
কৈলাসহর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বাংলাদেশের কুলাউড়া এলাকার মনু নদী থেকে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে এখন শোকস্তব্ধ কৈলাসহরের দুর্গাপুর এলাকা। মৃত যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে ছোট মনা।
জানা গেছে, চলতি মাসের ৯ তারিখ দুপুরে দুই বন্ধু ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান নিত্যানন্দ। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও হদিস না পেয়ে ১১ তারিখ কৈলাসহর থানায় মিসিং ডায়েরি করে পরিবার। eরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই দেশের প্রশাসনের তৎপরতায় আজ কৈলাসহর মনু ল্যান্ড কাস্টমসে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে। হেমন্ত ধর। পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে নিত্যানন্দের বন্ধুদের ভূমিকা থাকতে পারে। সন্দেহভাজন তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতিও নিচ্ছে পরিবার।
এখন সবচেয়ে বড় প্রশ্ন— কৈলাসহর থেকে নিখোঁজ হওয়ার পর কীভাবে বাংলাদেশের মনু নদীতে পৌঁছাল নিত্যানন্দের দেহ? এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনও রহস্য? পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন দিকে মোড় নেয়… এখন সেদিকেই তাকিয়ে গোটা কৈলাসহর।