ত্রিপুরা
img

আগরতলা স্টেশনে ফের চাঞ্চল্য! দুই মহিলার ব্যাগ থেকে উদ্ধার বিপুল গাঁজা

রাজধানীর আগরতলা রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আরপিএফ পোস্ট আগরতলা এবং পে অ্যান্ড ইউজ টয়লেটের মধ্যবর্তী স্থান থেকেই তাদের আটক করা হয়।
প্রিমা দেববর্মা এবং চিকান্তি ওরফে মমতা দেববর্মা। দুজনেই পশ্চিম ত্রিপুরার লেফুঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সন্দেহের ভিত্তিতে তাদের হ্যান্ডব্যাগ তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।খবর, দুই মহিলার কাছ থেকে মোট ১৬ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে বড় কোনও পাচারচক্র সক্রিয় থাকতে পারে।
রেলস্টেশন এলাকা থেকে পরপর মাদক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কীভাবে এত বড় পরিমাণ নিষিদ্ধ মাদক শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছাল? এর পিছনে কি সক্রিয় কোনও আন্তঃরাজ্য চক্র? নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বড় নেটওয়ার্ক?এখন সেই রহস্যের জট খুলতেই তদন্তে নেমেছে পুলিশ