ত্রিপুরা
img

এনআইটি এলাকায় বালু মাফিয়ার রাজ! কার ইশারায় চলছে অবৈধ কারবার?

চম্পকনগর বন বিভাগের অধীনে এনআইটি এলাকায় অবৈধ বালু কারবারের বিস্ফোরক অভিযোগ সামনে এল। অভিযোগ, বন দপ্তরের একাংশকে ‘ম্যানেজ’ করেই বালু মাফিয়ারা দেদারভাবে চালিয়ে যাচ্ছে অবৈধ বালু উত্তোলন ও পাচার। এমনকি আটক করা ট্রাকও ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। 
অভিযোগ বন দপ্তরের একাংশকে ম্যানেজ করেই এই কারবার চালাচ্ছে বালু মাফিয়ারা। অবৈধভাবে উত্তোলন করা বালু প্রথমে মজুত করা হচ্ছে বিভিন্ন বাড়িতে, এরপর সেখান থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি বালুভর্তি ট্রাক বিভিন্ন জায়গায় যাতায়াত করছে বলে অভিযোগ। বন বিভাগ মাঝেমধ্যে ট্রাক আটক করলেও পরে সেগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এমনই কিছু দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়।এই বিষয়ে বন বিভাগের কর্মীদের কাছে জানতে চাওয়া হলে, তারা স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। আর তাতেই আরও জোরালো হচ্ছে প্রশ্ন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন— বন দপ্তরের চোখের সামনেই যদি এভাবে অবৈধ বালু কারবার চলতে থাকে, তাহলে এর পিছনে কি রয়েছে বড় কোনও সিন্ডিকেট? ট্রাক আটক করেও কেন ছেড়ে দেওয়া হচ্ছে? প্রশাসন কি এবার কড়া পদক্ষেপ নেবে, নাকি অভিযোগের পাহাড়ের নিচেই চাপা পড়বে গোটা ঘটনা? এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।