
রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং জ্বালানি মজুতের অভিযোগ সামনে আসার পর এবার সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে সতর্ক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী বলেন, পেট্রোল-ডিজেল নিয়ে কোনও ধরনের গুজব ছড়ানো বা আতঙ্ক তৈরি করা উচিত নয়। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বানও জানান তিনি।তিনি আরও বলেন, প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কোথাও অনিয়ম বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই বার্তার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এখনও বিভিন্ন জায়গায় জ্বালানি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।
এখন প্রশ্ন উঠছে, মন্ত্রীর এই সতর্কবার্তার পর কি পেট্রোল পাম্পগুলিতে কমবে ভিড় ও আতঙ্ক? নাকি গুজবের জেরে আবারও বাড়বে জ্বালানি মজুতের প্রবণতা? প্রশাসন কালোবাজারি রুখতে কতটা কঠোর পদক্ষেপ নেয়… এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।