ত্রিপুরা
img

কসমিক মামলায় বড় মোড়! সিবিআইয়ের জালে চেয়ারম্যান সঞ্জিত..

চিটফান্ড কসমিক মামলায় তদন্তে নতুন মোড়। দীর্ঘ তদন্তের পর সংস্থার চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসে সিবিআই।বৃহস্পতিবার তাকে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সিবিআই আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।
জানা গেছে, সঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি পৃথক মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযোগ, চিটফান্ড সংস্থার মাধ্যমে বহু সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হলেও পরে বিনিয়োগকারীরা প্রতারিত হন।এই ঘটনাকে ঘিরে রাজ্যে একসময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এখন সিবিআইয়ের এই পদক্ষেপের পর ফের আলোচনায় উঠে এসেছে কসমিক কাণ্ড।
এখন প্রশ্ন উঠছে, সঞ্জিত চক্রবর্তীর জেল হাজতের পর তদন্তে সামনে আসবে কি আরও বড় তথ্য? প্রতারিত বিনিয়োগকারীরা কি আদৌ তাদের টাকা ফেরত পাবেন? আর এই মামলায় আরও কারও নাম জড়িয়ে আছে কিনা… এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের হাজারো ক্ষতিগ্রস্ত পরিবার।