ত্রিপুরা
img

বিজয়ের ঢেউ! কাঁপল তিন রাজ্যের রাজনীতি!

বিজয়ের ঢেউ! কাঁপল তিন রাজ্যের রাজনীতি! জনতার আশীর্বাদে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ আরও দুটি রাজ্যে বিজেপির ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে আজ উষাবাজার এলাকায় অনুষ্ঠিত হলো বিশাল বিজয় মিছিল।৪ বড়জলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিল উষাবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে উৎসবের আবহ তৈরি করে তোলে। ঢাক-ঢোল, পতাকা আর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ আরও দুটি রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসল ৪ বড়জলা মণ্ডল। বিজয় মিছিলটি শুরু হয় উষাবাজার কেন্দ্র থেকে, পরে তা বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক।উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা চন্দন চক্রবর্তী। তিনি বলেন,এই জয় কর্মীদের, এই জয় সংগঠনের, এই জয় অপশাসন থেকে মুক্তির।”মিছিলজুড়ে শোনা যায় স্লোগান—উন্নয়ন, পরিবর্তন এবং নতুন আশার বার্তা।