
তিন রাজ্যে বিজেপির জয়মাতাবাড়িতে ধরা পড়ল ব্যতিক্রমী দৃশ্য! তিন রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি—এমন রাজনৈতিক চিত্র ঘিরে উত্তেজনা তুঙ্গে।রাজ্যজুড়ে দেখা যাচ্ছে উৎসবের আবহ… আর সেই আবহের মধ্যেই মাতাবাড়িতে ধরা পড়ল এক ব্যতিক্রমী দৃশ্য।চলুন দেখে নেওয়া যাক তিন রাজ্যে বিজেপির সরকার গঠনের খবরে গোটা রাজ্যজুড়ে উচ্ছ্বাস ও উদযাপনের ছবি ধরা পড়েছে। মাতাবাড়ি এলাকায় দেখা যায় ভিন্ন চিত্র…বিধায়ক অভিষেক দেবরায়ের নেতৃত্বে বের হয় এক বিশাল বিজয় মিছিল।ঢাক-ঢোল, স্লোগান আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।বিধায়ক অভিষেক দেবরায় জানান—এই জয় শুধু দলের নয়, জনগণের বিশ্বাসের জয়।তিনি আরও ইঙ্গিত দেন, আগামী দিনে উন্নয়নমূলক কাজকে আরও জোরদার করা হবে।তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা—এই বিজয়ের ঢেউ কি আরও বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে?