
উৎসবের ভিড়ের আড়ালে কি লুকিয়ে আছে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? বঙ্গে বিজেপির জয়ের প্রেক্ষিতে এবার উচ্ছ্বাসের ঢেউ দেখা গেল কমলপুরে।বিজয়কে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের বিশাল মিছিল, শহরজুড়ে উৎসবের আবহ… আর নেতৃত্বে ছিলেন দলের একাধিক শীর্ষস্থানীয় মুখ। বঙ্গের নির্বাচনী ফলাফলের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়।এরই প্রভাব পড়ে কমলপুরেও।আজ বিকেলে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মনোজ কান্তি দেব, মণ্ডল সভানেত্রী শম্পা দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা এবং সাধারণ সম্পাদক কেশব ভৌমিকের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা এক বিশাল বিজয় মিছিলে অংশ নেন।মিছিলটি বিজেপি ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে।মিছিলে ছিল ঢাক-ঢোল, স্লোগান আর সমর্থকদের উচ্ছ্বাসে ভরা পরিবেশ।বিজেপি ভবনে ফিরে এসে কর্মী-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন, পটকা ফাটিয়ে উদযাপন করেন বিজয়।প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন—এই জয় শুধু দলের নয়, মানুষের আস্থার প্রতিফলন।তবে রাজনৈতিক মহলের নজর এখন অন্যদিকে—এই বিজয় উল্লাস কি শুধুই উৎসব, নাকি আগামী দিনে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত?