ত্রিপুরা
img

উৎসবের ভিড়ে লুকিয়ে কি নতুন রাজনৈতিক ইঙ্গিত?

উৎসবের ভিড়ে লুকিয়ে কি নতুন রাজনৈতিক ইঙ্গিত? চড়িলামে উপনির্বাচন ও তিন রাজ্যে বিজেপির জয়ের আনন্দে বর্ণাঢ্য বিজয় মিছিলে মাতোয়ারা হয়ে উঠল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ১৯ চড়িলাম মণ্ডলের উদ্যোগে ধর্মনগরে উপনির্বাচনসহ তিন রাজ্যে বিজেপির জয়ের আনন্দে বের হয় এক বিশাল বিজয় মিছিল।চড়িলাম মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন মণ্ডল সভাপতি তাপস দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক সহ বহু দলীয় কার্যকর্তা।ব্যান্ড পার্টির তালে তালে নাচ, বাজি-ফটকা ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি চড়িলাম বাজার এলাকা পরিক্রমা করে।