
ফল ঘোষণার পরেই উচ্ছ্বাস, মোদীর স্টাইলে ঝাল মুড়ি উদযাপন! ফল ঘোষণার পরেই বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয় উল্লাস… আর সেই উচ্ছ্বাসের ঢেউ এসে পৌঁছেছে ত্রিপুরার তেলিয়ামুড়াতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুকরণে ঝাল মুড়ি খেয়ে উদযাপন করলেন নেতা-কর্মীরা। এই আবহে ত্রিপুরার ২৮ তেলিয়ামুড়া মণ্ডলে বিজেপি কর্মী-সমর্থকেরা মেতে ওঠেন বিজয় উদযাপনে।মণ্ডল কার্যালয়ে বাজি ফাটানো, গেরুয়া আবির খেলা এবং মিষ্টি বিতরণের পাশাপাশি দেখা যায় ভিন্ন এক দৃশ্য—প্রধানমন্ত্রীর অনুকরণে ঝাল মুড়ি খেয়ে উল্লাসে মাতেন কর্মীরা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।তিনি বলেন, দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করেন।একই সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলকে কটাক্ষ করে তিনি পরিবর্তনের ইঙ্গিত তুলে ধরেন।এছাড়া আসামে বিজেপির সাফল্য নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।তবে রাজনৈতিক মহলের প্রশ্ন—এই বিজয় উচ্ছ্বাস কি শুধুই উদযাপন, নাকি আগামী দিনে আরও বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?