
মোহালি হত্যাকাণ্ডে নতুন মোড়ত্রিপুরা থেকে গ্রেফতার মাখন পাঞ্জাবের মোহালি শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ গুলিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।তিনজন শুটার মিলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় পুলিশের বড়সড় অভিযান।এই ঘটনায় কীভাবে সামনে এল নতুন মোড়? জানা গেছে, এই হত্যাকাণ্ডে মোট তিনজন শুটার জড়িত ছিল।ঘটনার পর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।পাঞ্জাব পুলিশের দ্রুত তদন্তে দুইজন শুটারকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।আর তৃতীয় অভিযুক্ত আদিত্য কাপুর ওওরফে “মাখন”-কে ত্রিপুরা থেকে আটক করতে বড় ভূমিকা নেয় ত্রিপুরা পুলিশ।পাঞ্জাব পুলিশ ও ত্রিপুরা পুলিশের যৌথ সহযোগিতায় শেষ পর্যন্ত ধরা পড়ে পুরো চক্রের গুরুত্বপূর্ণ সদস্য।তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধু ব্যক্তিগত শত্রুতা, নাকি এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনো অপরাধচক্র?