ত্রিপুরা
img

বাক্স খুলতেই বদলে গেল সমীকরণ, রাজনৈতিক মহলে বড় বার্তা!

বাক্স খুলতেই বদলে গেল সমীকরণ, রাজনৈতিক মহলে বড় বার্তা! গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। প্রতিটি রাউন্ডেই তিনি নিজের লিড বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত চার রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তকে ১৮,২৯০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখেন।জহর চক্রবর্তীর প্রাপ্ত ভোট ২৪২৯১টি।সিপিআই(এম) দলের প্রার্থী অমিতাভ দত্তের প্রাপ্ত ভোট ৬০০১ টি।এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে তৃতীয় স্থানেই থাকতে হয়। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য্যের প্রাপ্ত ভোট ৫৯৩৬ টি। এছাড়াও ‘আমরা বাঙালি’ প্রার্থী নিবাস রঞ্জন দাসের প্রাপ্ত ভোট ২৭৪ টি।নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথের প্রাপ্ত ভোট ১২৬ টি এবং এসইউসিআই প্রার্থী সঞ্জয় চৌধুরীর প্রাপ্ত ভোট ২২৬ টি।(সাথে নটাতে ভোট পড়েছে ৪৪৪ টি)কাউন্টিং হলের বাইরে বিপুল সংখ্যক বিজেপি সমর্থক জড়ো হয়ে বাজি ফাটানো, গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন এবং মিষ্টিমুখের মাধ্যমে জয়ের আনন্দ ভাগ করে নেন।