ত্রিপুরা
img

বটতলা চুরিকাণ্ডে বড় সাফল্য! সাতজন আটক, উদ্ধার স্বর্ণের চেইন

রাজধানী আগরতলার বটতলা এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ সামনে আসছে নতুন নতুন তথ্য। আগরতলা পশ্চিম থানার পুলিশের তদন্তে ইতিমধ্যেই একাধিক সাফল্য মিলেছে।
ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ।এরই ধারাবাহিকতায় আজও আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।ঘটনার পেছনে আরও কারা জড়িত আছে, এবং এই চক্র কতটা বিস্তৃত—তা জানতে গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এই ধারাবাহিক সাফল্য কি শেষ পর্যন্ত পৌঁছাবে পুরো চুরির চক্রের মূল পান্ডাদের কাছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চাঞ্চল্যকর রহস্য?